৩১ দফা বাস্তবায়নে শিক্ষকদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণে রাকিব উদ্দিন সরকার পাপ্পু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ডের শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতা ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

পরে বিদ্যালয় গেটে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
তিনি বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে ৩১ দফার বাস্তবায়নই একমাত্র পথ।”