Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)

Posted on November 5, 2025 by দেশ-দর্পণ

দেশ-দর্পণ রিপোর্ট:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান স্নিগ্ধ, পরে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পদে দায়িত্ব পালন করেন।
গত ৮ মে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

বর্তমানে মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme