Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান জানালেন রাতুল আহমেদ ভুঁইয়া

Posted on June 28, 2026 by Deshdarponbd

নিজস্ব প্রতিবেদক | ২৮ জুন ২০২৬

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভুঁইয়া।

তিনি বলেন, “যুবসমাজ দেশের শক্তি, মাদক নয়। সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মানবিক মূল্যবোধে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme