Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা রাকিব উদ্দিন সরকারের

Posted on November 5, 2025 by দেশ-দর্পণ

তারিখ: ৫ নভেম্বর ২০২৫

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও–বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ ওয়ার্ডের হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় সশস্ত্র হামলাকারীরা এরশাদ উল্লাহকে গুলি করে আহত করেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রাকিব উদ্দিন সরকার পাপ্পু ঘটনাটিকে নিন্দনীয় ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটি নিষ্ঠুর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,“রাজনৈতিক সহিংসতা যে কোনো উন্নত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। এ ধরনের সহিংসতা কখনোই সহ্য করা হবে না।”

তিনি সকলকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme