Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে শেরিং টোবগের বৈঠক · ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা

Posted on November 22, 2025 by দেশ-দর্পণ

সংবাদ:

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বৈঠকে তিনি ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে চান।

শনিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান এবং এ সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হন। তিনি সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও স্মারক বইতে স্বাক্ষর করবেন।

সূত্র জানায়, দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক এবং সন্ধ্যায় সরকারি নৈশভোজে অংশ নেবেন শেরিং টোবগে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে বলেও জানা গেছে।

রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme