Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর–২ আসনে ধানের শীষে ভোটের আহ্বান রাতুল আহমেদ ভুঁইয়ার

Posted on February 11, 2026 by দেশ-দর্পণ

 

গাজীপুর:
গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রাতুল আহমেদ ভুঁইয়া।

এক বক্তব্যে তিনি বলেন, গাজীপুর–২ আসনে উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনির পক্ষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে জনগণের প্রত্যাশা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

রাতুল আহমেদ ভুঁইয়া উন্নয়নের ধারাবাহিকতা ও ভোটাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপি জনগণের দল এবং ধানের শীষ প্রতীকই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme