৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে নয় বিএনপির কাউন্সিল, স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

দেশ-দর্পণ
এপ্রিল ৫, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, যত দ্রুত সম্ভব দলের কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল আয়োজন সম্ভব নয় বলে মতামত এসেছে। কাউন্সিল সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দলের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ের সরকারি কার্যক্রম নিয়েও স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।