Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

টঙ্গীর চেরাগআলীতে পার্কিং থেকে আইচার মিনি ট্রাক চুরির অভিযোগ

Posted on July 5, 2026 by Deshdarponbd

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার চেরাগআলী এলাকায় পার্কিং করে রাখা একটি আইচার মিনি ট্রাক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকচালক টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ইসতিয়াক (২৫), পিতা: মোবারক হোসেন, চেরাগআলী এলাকার বাসিন্দা এবং একটি আইচার মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-১৩৩০) চালক। তিনি জানান, গত ৪ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো আফতাব সিএনজি পাম্পের সামনে ট্রাকটি পার্ক করে বাসায় চলে যান।

পরদিন ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৫টা ৩১ মিনিটে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে।

এ ঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ট্রাকটি উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme