Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন সরকার

Posted on July 10, 2026 by Deshdarponbd

গাজীপুর: শুক্রবার (১০ জুলাই ২০২৬) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে শহীদ বরকত স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, খেলাধুলার প্রসার, তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme