Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর–০২ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা মমিন চিশতী

Posted on February 11, 2026 by দেশ-দর্পণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–০২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ভোট চেয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতা মমিন চিশতী।

তিনি বলেন, সাবেক মন্ত্রী ও মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ. মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরী এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুরবাসীর উন্নয়ন ও সেবার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মমিন চিশতী আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গাজীপুরবাসীর কল্যাণে কাজ করতে রনি ভাইকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।”

তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে ৫৩ নং ওয়ার্ডের সকল ভোটারকে ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মমিন চিশতী টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং ৫৩ নং ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme