Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল

Posted on January 8, 2026January 14, 2026 by দেশ-দর্পণ

ডেস্ক রিপোর্ট | দেশ দর্পণ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-কে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল তাদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি, কর্মীসমর্থন ও রাজনৈতিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রাতুল আহমেদ ভূইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি বলেন, “গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ভাইকে বিজয়ের লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”
নেতাকর্মীদের মতে, এই ঘোষণা গাজীপুর-২ আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক ঐক্য এবং কর্মীসংহতিরই প্রতিফলন। স্থানীয় পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইতোমধ্যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন বলেও জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-২ আসনটি একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নির্বাচনী এলাকা। এই আসনে অঙ্গসংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রার্থীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে বিবেচনায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের এমন প্রকাশ্য অঙ্গীকার ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গাজীপুর-২ আসনে ধানের শীষ বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme