Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে ধানের শীষে গণপ্রচারণা

Posted on January 25, 2026January 25, 2026 by দেশ-দর্পণ

 

গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণপ্রচারণা চালিয়েছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।

আজ(রবিবার,২৫ জানুয়ারি ২০২৬) টঙ্গী কলেজ গেট ও চেরাগআলী এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

এ সময় নেতৃত্ব দেন রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সাবেক আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল। তিনি বলেন,

“দেশের বর্তমান সংকট উত্তরণে ধানের শীষই একমাত্র ভরসা। গাজীপুর–২ আসনে এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।”

প্রচারণা কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme