Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা

Posted on July 24, 2026 by Deshdarponbd

নিজস্ব প্রতিবেদক | দেশ দর্পণ অনলাইন

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মসজিদের মোতাওয়াল্লি মো. শহিদুল ইসলাম সরকার।

নবগঠিত কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে সভাপতি এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লাকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মাসুদ রানা, বাসন থানা মেট্রো ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত পরিচালনা কমিটি মসজিদের ধর্মীয় কার্যক্রম, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারাও নতুন কমিটির সফলতা কামনা করেন।

নবগঠিত কমিটির মাধ্যমে মসজিদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় পরিবেশ ও সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

প্রতিবেদন: দেশ দর্পণ অনলাইন
সত্যের পথে, মানুষের পাশে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme