Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Posted on January 20, 2026 by দেশ-দর্পণ

গাজীপুর প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলটি মাজুখান পশ্চিমপাড়া, পূবাইল, গাজীপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন শাহিন, আহ্বায়ক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল এবং মোঃ মাসুম সরকার, সাবেক সদস্য সচিব, পূবাইল থানা ছাত্রদল।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ ও জনগণের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আয়োজন করেন মোঃ মাসুদ খান, আহ্বায়ক সদস্য, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme