স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা ও গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন মোঃ রমজান আলী (বাবু), সাবেক সহ-সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল; সভাপতি পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল এবং ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।
বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ও ত্যাগের এক গৌরবময় স্মারক। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সকল শ্রমজীবী মানুষকে স্মরণ করেন, যাদের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতি ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হলে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় মোঃ রমজান আলী (বাবু) ৪৯ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেন, যেখানে শ্রমজীবী মানুষ মর্যাদা ও অধিকার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।
সবশেষে তিনি সবাইকে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
✍️ প্রেরক:
মোঃ রমজান আলী (বাবু)
সাবেক সহ-সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল
সভাপতি পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল
৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী
ঢাকা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত […]
সংবাদদাতা, দেশ দর্পণ: আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরে এক গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ […]
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—মহান আল্লাহ, রাসুল (সা.), […]
রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে কলমের আদলে তৈরি ‘পেনগান’ নামের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ এপ্রিল) ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার […]