Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত

Posted on February 4, 2026 by দেশ-দর্পণ

 

গাজীপুর, ৪ ফেব্রুয়ারি ২০২৬ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে গাজীপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব জনাব মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গাজীপুরের মানুষ গণতন্ত্রকামী এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme