গাজীপুর–২ আসনে এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে টঙ্গী পশ্চিম থানায় নির্বাচনী প্রচারণা

 

গাজীপুর, ৩ ফেব্রুয়ারি ২০২৬:
গাজীপুর–২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে টঙ্গী পশ্চিম থানায় ব্যাপক নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা’র নির্দেশনায় এ প্রচারণায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণা কার্যক্রমে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও প্রচার চালানো হয়। প্রচারণাস্থলগুলো হলো—

  • খরতৈল জমজম টাওয়ার, সাতাইশ রোড (৫১ নং ওয়ার্ড)
  • ৫১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়, সাতাইশ রোড
  • সাতাইশ চৌরাস্তা, ৫১ নং ওয়ার্ড
  • গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল গেট, সাতাইশ রোড (৫২ নং ওয়ার্ড)
  • দাড়াইল কবরস্থান ঈদগাহ সংলগ্ন তিন রাস্তার মোড় (৫২ নং ওয়ার্ড)
  • তিলারগাতি, ৫২ নং ওয়ার্ড
  • মুদাফা প্রবর্তন সিটি গেট, ৫২ নং ওয়ার্ড
  • ভাদাম তিন রাস্তা, ৫২ নং ওয়ার্ড
  • বড় দেওড়া ফকির মার্কেট, ৫৩ নং ওয়ার্ড
  • নিউ ব্রোন স্কুল মোড়, কলেজ রোড (৫৪ নং ওয়ার্ড)
  • রুপা প্যাকেজিং মোড়, মোক্তার বাড়ি রোড (৫৪ নং ওয়ার্ড)

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।