গাজীপুর–২ আসনে ধানের শীষে ভোটের আহ্বান: স্বেচ্ছাসেবক দলের গণপ্রচারণা

গাজীপুর | ২৬ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণপ্রচারণা চালিয়েছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল

গণপ্রচারণায় নেতৃত্ব দেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি। তার নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারণাকালে লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও জোরদার করা হয়। নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণপ্রচারণায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—
রাতুল আহমেদ ভূঁইয়া, সদস্য-সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল;
জনাব মমিন চিশতী, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা;
রমজান আলী বাবু, সভাপতি পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল;
জনাব রাকিবুল হাসান রাকিব, আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল;
এবং জনাব ফয়সাল আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা, টঙ্গী পশ্চিম থানা।

এছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী গণপ্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গণপ্রচারণায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।