Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

Posted on January 15, 2026 by দেশ-দর্পণ

ডেস্ক রিপোর্ট | ঢাকা

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূস তারেক রহমান ও তাঁর পরিবারকে সাদরে গ্রহণ করেন। সাক্ষাৎকালে দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় একসঙ্গে অতিবাহিত করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তিনি ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করেন এবং ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হন। পরবর্তীতে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে যাত্রা করেন।
রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে সাক্ষাৎকালে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme