Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর–২ এ ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও প্রচারণা সামগ্রী বিতরণ

Posted on January 24, 2026 by দেশ-দর্পণ

 


গাজীপুর–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমে ব্যাপক সাড়া

গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে টঙ্গীর চান্দুগাজী বিদ্যানিকেতন মাঠে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রচারণা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

টঙ্গী পূর্ব থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে পোস্টার, লিফলেটসহ নানা ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কুর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে গণসংযোগের কোনো বিকল্প নেই। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও আরও ব্যাপকভাবে ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme