Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

Posted on October 15, 2025October 19, 2025 by দেশ-দর্পণ

দেশ দর্পণ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়িযোগে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

 

প্রকাশের তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
স্থান: ঢাকা

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme