Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে দুই বছরের শিশু আটকা, সাত ঘণ্টা পরও উদ্ধার অসম্ভব

Posted on December 10, 2025 by দেশ-দর্পণ

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুরের এ দুর্ঘটনার পর সাত ঘণ্টা গেলেও শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারের আশায় পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, দুপুর ১টার দিকে বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে আসে শিশুটি। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পরিত্যক্ত নলকূপের গভীর পাইপে পড়ে যায়।

শিশুটির বাবা-মায়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারচেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শিশুটি এখনো জীবিত রয়েছে বলে তাদের ধারণা। তাকে উদ্ধারে এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়া এবং পাইপ কেটে ভেতরে পৌঁছানোর কাজ চলছে।

ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় করছেন এবং শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme