Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার হাতে জমা

Posted on December 10, 2025 by দেশ-দর্পণ

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে পদত্যাগ

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দিলে তিনি তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন,
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন,
“আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা ভুলে যাওয়ার নয়। এটি কেবল এক রূপান্তর মাত্র; বৃহত্তর পরিসরে তোমরা ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালন করবে বলে আমি প্রত্যাশা করি।”

দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা দুই ছাত্রনেতাকে উদ্দেশ করে বলেন,
“সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।”

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme