অদ্য ২৬ নভেম্বর ২০২৫ খ্রি., গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে গাজীপুর মহানগর পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার–এর সাথে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), মহানগরের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, ৮টি থানা বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক কাউন্সিলরবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ গাজীপুর মহানগরের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থের নানা বিষয় তুলে ধরেন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো ছিল—
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কঠোর অভিযান
চাঁদাবাজি দমন
মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন
ছিনতাই–ডাকাতি প্রতিরোধ
সাধারণ নাগরিকের নিরাপত্তা বৃদ্ধি
প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণ
নেতৃবৃন্দ গাজীপুর মহানগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের সাথে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার তার বক্তব্যে বলেন—গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি–ছিনতাই প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। তিনি শহরকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপ–পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

