গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে লড়াই অব্যাহত — রাকিব উদ্দিন সরকার পাপ্পু

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-০৬ সংসদীয় এলাকার জনগণের প্রাণের দাবি বাস্তবায়নে লড়াই ও আইনি পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।

তিনি জানান, “আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে বর্তমানে আদালত প্রাঙ্গণে অবস্থান করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি — আপিল বিভাগে গাজীপুর-০৬ আসন পূর্ণ বহাল হবে, ইনশাআল্লাহ।”

রাকিব উদ্দিন সরকার আরও বলেন, “আপিল বিভাগের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত গাজীপুর-৬ আসনের সম্মানিত জনগণকে ধৈর্য ও সংযমের সাথে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি এই বক্তব্যটি নিজের ফেসবুক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

তারিখ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫