৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের

দেশ-দর্পণ
অক্টোবর ১৫, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

দেশ দর্পণ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “পিআর ব্যবস্থা মেনে নেবে না—এই কারণে নির্বাচন বন্ধ করার চেষ্টা করবেন। আমাদের একটাই ভয়—এর ফলে যেন নির্বাচন বন্ধ না হয়ে যায়।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

মির্জা ফখরুল বলেন,
“এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটা মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

ভারাক্রান্ত কণ্ঠে তিনি আরও বলেন,
“এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে—এই সরকার এত দাবিদাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।”

শিক্ষকদের দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,
“শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যা সমাধান হবে।”

প্রকাশের তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
সূত্র: দেশ দর্পণ বিডি ডট কম

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।