
দেশ দর্পণ অনলাইন ডেস্ক | ২৮ জুলাই ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে কৃষি উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, নগর উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ উভয়ের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
— দেশ দর্পণ অনলাইন