Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ত্যাগী নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু: “দলের দুঃসময়ে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো”

Posted on October 16, 2025June 22, 2026 by দেশ-দর্পণ

দেশ দর্পণ রিপোর্ট:
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, নিষ্ঠা ও মানবিক কাজের জন্য তিনি গাজীপুরে “দানবীর নেতা” হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন—“দলের খারাপ সময়ে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আমি বিএনপি নামধারী নই, আমি বিএনপির আত্মার অংশ।”

 

তিনি জানান, তৎকালীন সময়ে তার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ জারি করা হয়েছিল, তা ছিল কিছু আওয়ামী ঘরানার কুচক্রী মহলের ষড়যন্ত্র।“তারা প্রতিনিয়ত আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি মিথ্যা মামলায় ১২ বছর ৩ মাস কারাভোগ করেছি, কিন্তু কখনও দল থেকে সরে দাঁড়াইনি,” — বলেন পাপ্পু।

 

তিনি আরও বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্যাগ ও আদর্শের দল। আওয়ামী লীগের দুঃশাসনের সময় যখন অনেকেই পিছিয়ে গিয়েছিল, আমি তখনও দলের পতাকা বুকে নিয়ে রাজপথে ছিলাম। গাজীপুরে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে আমি ছিলাম প্রথম সারিতে।”

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন—“মিথ্যা হয়রানির রাজনীতি এখনো গাজীপুরে শেষ হয়নি। আওয়ামী লীগের দোসররা বিএনপির নাম ভাঙিয়ে দলকে বিভ্রান্ত করছে। আমি তাদের বলতে চাই— ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেগভরা আহ্বান জানিয়ে তিনি বলেন—“আমি আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যারা দলের কঠিন সময়ে পাশে ছিল, তাদের প্রাপ্য মর্যাদা দিন।”

 

শেষে তিনি প্রতিজ্ঞাবদ্ধ কণ্ঠে বলেন—“আমার মানবতার কাজ থেমে থাকবে না। আমি মানুষের পাশে আছি, থাকবো— ইনশাআল্লাহ।”

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme