৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

দেশ-দর্পণ
জানুয়ারি ১, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

ঢাকা | ১ জানুয়ারি ২০২৬

নিকটজন হারানোর গভীর শোক পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ কথা বলেন। সদ্য প্রয়াত মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, তাঁর অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তারেক রহমান লিখেন, দেশের লাখো মানুষের ভালোবাসা, উপস্থিতি ও সহমর্মিতা এই কঠিন সময়ে তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি বলেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে—নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”
তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু তাঁর মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। জানাজা ও দাফনে দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতির জন্য তিনি গভীর কৃতজ্ঞতা জানান।
মায়ের রেখে যাওয়া দায়িত্ব ও রাজনৈতিক উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন জানিয়ে তারেক রহমান বলেন, যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি দেশ ও মানুষের জন্য কাজ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।