Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ওমরাহ হজে পবিত্র ভূমির পথে রওনা দিলেন ত্যাগী নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও তাঁর পরিবার

Posted on October 23, 2025June 22, 2026 by দেশ-দর্পণ

গাজীপুর প্রতিনিধি: তারিখ: ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী ও দুঃসময়ের নেতা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

যাত্রার আগে তিনি বলেন,“আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে ওমরাহ হজের উদ্দেশ্যে পবিত্র ভূমির পথে রওনা হলাম। এই মহান সফর যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়—এ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের ওমরাহ হজ কবুল করেন, সব ত্রুটি ক্ষমা করে দেন এবং সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনেন। আমিন ”

 

দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর মহানগরে বিএনপির একজন নিবেদিত ও ত্যাগী নেতা হিসেবে কাজ করে আসছেন। দলের দুঃসময়ে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

তিনি দেশবাসীর কাছে নিজের ও পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করেছেন, যাতে আল্লাহ তাঁদের এই পবিত্র সফর কবুল করেন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন।

 

প্রতিবেদন: দেশ দর্পণ অনলাইন ডেস্ক

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme