Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

অনলাইন সাংবাদিকতাই এখন তথ্য পাওয়ার প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

Posted on June 27, 2026 by Deshdarponbd

নিজস্ব প্রতিবেদক:

রেল, নৌ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অনলাইন সাংবাদিকতাই এখন তথ্য পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। মানুষের তথ্য গ্রহণের ধরণ বদলে গেছে এবং বর্তমান সময় ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতার যুগ।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর একটি হোটেলে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এখন সময়টা অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার। এটাই মানুষ উপভোগ করছে। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য এবং যোগ্যতারও স্বীকৃতি।”

তিনি আরও বলেন, “আমি প্রায়ই বলি, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমার দুর্ভাগ্য যে, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের দূরদর্শিতা সত্যিই অনন্য।”

অনুষ্ঠানে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme