৮০০
ঢাকাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল

দেশ-দর্পণ
মার্চ ১২, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

সংবাদদাতা, দেশ দর্পণ:

আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরে এক গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

গণ ইফতার ও দোয়া মাহফিলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানটি আয়োজন করে টঙ্গী পশ্চিম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।