Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Posted on February 7, 2026 by দেশ-দর্পণ

 

গাজীপুর | দেশদর্পণ | ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গাজীপুর–০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আব্দুল হালিম মোল্লা। সভাপতির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রাতুল আহমেদ ভূঁইয়া। বৈঠকটি সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী।

বক্তব্যে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি গাজীপুর–২ আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রাতুল আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। গাজীপুরবাসীর উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme