
গাজীপুর প্রতিনিধি | ১৬ জানুয়ারি ২০২৬:
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব মোঃ শাহাদাত হোসেন শাহিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব রাতুল আহমেদ ভুইয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী রমজান আলী বাবু।
এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গাজীপুর–২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া করা হয়।