Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরে দোয়া মাহফিলে অংশ নিয়ে মানবিক বার্তা দিলেন রাকিব উদ্দিন সরকার

Posted on November 24, 2025 by দেশ-দর্পণ

গাজীপুরে দোয়া মাহফিলে প্রধান অতিথি রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)

গাজীপুরের টঙ্গীর আমতলী স্টেশন রোড এলাকায় অবস্থিত জামিয়া মাদিনাতুল উলুম মাদরাসা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র ১ নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।

আজ অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) বলেন,
“গাজীপুরের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আজীবনের। জনসেবাকে ইবাদত মনে করি—তাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার অঙ্গীকার।”

তিনি মাদরাসার অগ্রগতি, অঞ্চলের সামাজিক উন্নয়ন এবং তরুণদের নৈতিক শিক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। এসময় তিনি শিক্ষা ও মানবকল্যাণে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির নেতারা। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বিকাশে এ ধরনের দোয়া মাহফিলের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মোনাজাতে রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুরবাসী এবং দেশের সামগ্রিক শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme