৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. শিক্ষা
  2. আইন-আদালত
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে জানা গেল জুবায়েদ হত্যার আসল কারণ

দেশ-দর্পণ
অক্টোবর ২০, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

তারিখ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ওয়েবসাইটের ঠিকানা: www.deshdarponbd.com

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে পড়াতে গেলে তার বাসার নিচেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। শুরুতে ঘটনাটির কোনো কুলকিনারা না পাওয়া গেলেও অবশেষে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্ষা ও তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জুবায়েদ।

ওসি জানান, বর্ষা ও মাহিরের মধ্যে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বোরহানউদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বেড়ে উঠার ফলে তাদের সম্পর্ক গভীর হয়। তবে সম্প্রতি সম্পর্ক ভেঙে যায়।

জানানো হয়, বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন যে তিনি বর্তমানে জুবায়েদকে পছন্দ করেন। যদিও জুবায়েদের সঙ্গে বর্ষার সরাসরি কোনো প্রেমের সম্পর্ক ছিল না, এই কথায় রাগে-ক্ষোভে মাহির তার এক বন্ধুকে নিয়ে পরিকল্পিতভাবে জুবায়েদকে খুন করেন। পুলিশ বলছে, ঘটনাটি মূলত “প্রেমঘটিত হত্যাকাণ্ড”।

ওসি আরও বলেন, “বর্ষার মধ্যে কোনো অনুশোচনা বা হতাশা দেখা যায়নি। জিজ্ঞাসাবাদের সময়ও তাকে সম্পূর্ণ স্বাভাবিক দেখা গেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের বাসায় বর্ষাকে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।

ঘটনার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি এবং মূল আসামি মাহির রহমান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

বিভাগ: শিক্ষা | রাজধানী | আইন-বিচার

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।