রাতুল আহমেদ ভূইয়া ভাইয়ের নির্দেশনায় টঙ্গী পশ্চিমে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

 

তারিখ: ১৮ অক্টোবর ২০২৫
দেশ দর্পণ বিডি | নিজস্ব প্রতিবেদক

টঙ্গী পশ্চিম থানার প্রতিষ্ঠাতা সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া ভাইয়ের নির্দেশনায় ছাত্রদলের একাংশের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিটি ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় মানুষের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

ধানের শীষে ভোট দিন — গণতন্ত্রের বিজয়ে সক্রিয় হোন।

deshdarponbd.com