৮০০
ঢাকাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে মিরপুরে শ্রমিকদের শুভেচ্ছা ও ঐক্যের বার্তা

admin
এপ্রিল ৩০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

স্টাফ রিপোর্টার | মিরপুর-১০, ঢাকা:

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে “মে দিবসে অঙ্গীকার—কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও সম্মান জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মিরপুর-১০ পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (গভঃ রেজি: নং: ঢাকা-৪৭৯১)-এর সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের নিরলস পরিশ্রম ও ঘামের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তাই শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আয়োজকরা আরও বলেন, মহান মে দিবস শ্রমিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এই চেতনা ধারণ করে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

শ্রমিকের পরিশ্রমে গড়ে ওঠে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ—এই প্রত্যয়ে সকলকে জানানো হয়েছে শুভেচ্ছা ও শুভকামনা।


দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।