Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বেগম খালেদা জিয়া হাসপাতালে সংকটজনক অবস্থায়, ড. ইউনুসের দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

Posted on November 28, 2025 by দেশ-দর্পণ

বাংলাদেশ, প্রতিবেদক: দেশ–দর্পণ
২৮ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আজ ২৮ নভেম্বর, শুক্রবার, এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস দেশনেত্রীর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে দেশনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেছেন।

ড. ইউনুস বলেন—

> “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অপরিসীম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে ঘিরে প্রধান উপদেষ্টার এ সৌজন্যমূলক ও মানবিক অনুভূতির প্রকাশে আমরা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme