Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বিজয়ের মাসে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

Posted on November 29, 2025 by দেশ-দর্পণ

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫:
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

শুক্রবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক আলমগীর মওদুদ পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, অতীতের মতো এবারও সারাদেশে ৫৫তম মহান বিজয় দিবস সাড়ম্বরে উদযাপন করা হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশ ও জনগণের বিজয়ের আনন্দকে আরও বর্ণিল, আনন্দময় ও অর্থবহ করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।

বিবৃতিতে আরও বলা হয়, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু হবে। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এসে পৌঁছাবে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme