
গাজীপুর | ২২ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ৫০ নং ওয়ার্ডে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গাজীপুরা কাজীবাড়ি রোডের পুকুরপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এই মানবিক উদ্যোগটি পরিচালিত হচ্ছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আব্দুল হালিম মোল্লা এর নির্দেশনায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- হারুন কাজী
(সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সভাপতি, ৫০ নং ওয়ার্ড বিএনপি) - আদনান খান
(নেতা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল) - রাতুল আহমেদ ভূঁইয়া
(সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল)
🔹 সার্বিক তত্ত্বাবধানে:
কাজী মামুন
(সাবেক আহবায়ক সদস্য, ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল)
🔹 সার্বিক সহযোগিতায়:
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল
আয়োজকরা জানান, রমজান মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় এলাকাবাসী এই জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।