Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশ প্রত্যাহার—সারা দেশে ২৮ বিএনপি নেতাকে স্বপদে বহাল

Posted on November 17, 2025 by দেশ-দর্পণ

তারিখ : ১৭ নভেম্বর ২০২৫|দেশ–দর্পণ নিউজ মিডিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশের বিভিন্ন ইউনিটের মোট ২৮ জন নেতার বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিভিন্ন পর্যায়ের নেতাদের আবেদন বিবেচনা করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির বেশ কয়েকজন সাবেক কার্যনির্বাহী সদস্য—
মো. তানভীর আহম্মেদ, মো. ছবদের হাসান, মাহবুবুর রশিদ খান শিপু, মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মুনির)—সহ বাসন মেট্রো থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতকসহ একাধিক জেলার নেতারাও এই সিদ্ধান্তের আওতাভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে স্বেচ্ছায় পদত্যাগ করা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলমের (মতি) স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme