Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

টঙ্গীতে জুমার পর দোয়া মাহফিল— দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাকিব উদ্দিন সরকারের আহ্বান

Posted on December 5, 2025December 5, 2025 by দেশ-দর্পণ

রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।
যোগ্য এমপি প্রার্থী — গাজীপুর-৬ আসন

দেশ-দর্পণ | শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসনে যোগ্য প্রার্থী হিসেবে গণমানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। জনগণের সাথে সম্পৃক্ততা, মাঠের রাজনীতি এবং দলীয় নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতার কারণে এলাকায় তিনি একজন জনপ্রিয় তরুণ নেতায় পরিণত হয়েছেন।

আজ শুক্রবার টঙ্গী পশ্চিম থানা ৫৪ নং ওয়ার্ডের দক্ষিণ আউচপাড়া বায়তুল নূর বক্স কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) স্থানীয় মুসল্লিদের সাথে দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে তিনি বলেন,
“তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের গণতন্ত্রের বাতিঘর। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আমরা সবাই দোয়া করি। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনাদেরও দোয়ায় তাঁকে স্মরণ রাখুন।”

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক নেতা, যুবসমাজ, ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। নেক আমল, রহমত, স্বাস্থ্য, শান্তি ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।

দোয়া শেষে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা মানে মানুষের আস্থার ফিরে আসা। আমরা দেশবাসীকে অনুরোধ করছি—আপনারা সবাই প্রার্থনায় তাঁকে স্মরণ করবেন।”

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme