
গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নেতাকর্মীরা।
(১৯ আগস্ট ২০২৬) জিয়া উদ্যানে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভূঁইয়াসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোঃ রাতুল আহমেদ ভূঁইয়া।
প্রতিবেদন: দেশ দর্পণ অনলাইন
স্থান: জিয়া উদ্যান