Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকারের নিয়োগ, শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ

Posted on February 23, 2026 by দেশ-দর্পণ

গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি শওকত হোসেন সরকার-কে নিয়োগ প্রদান করেছে।

নিয়োগের পর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য-সচিব আব্দুল হালিম মোল্লা এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভূঁইয়া বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নবনিযুক্ত প্রশাসকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শওকত হোসেন সরকারের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে। তারা নগর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত প্রশাসকও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজীপুরকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme