৮০০
ঢাকাশুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নির্মিত হচ্ছে আধুনিক দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র

admin
মে ২১, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | দেশ দর্পণ নিউজ

পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (২০ মে) দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। ভূমিকম্প, বন্যা কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও আধুনিক গবেষণা, প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, দ্রুত নগরায়ণের ফলে আবাসন সংকট বাড়ছে। তাই শুধু ভবন নির্মাণ করলেই চলবে না, এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার সমন্বিত পরিকল্পনাও নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রকৃতির এই পরিবর্তনের পেছনে মানুষের কর্মকাণ্ডও দায়ী। এজন্য টেকসই উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দেন তিনি।

এ সময় তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা নির্মাণে গাছ কাটার পরিকল্পনার সমালোচনা করে বলেন, পরিবেশ রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্টদের বিকল্প নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পানিসম্পদ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন ও নদীতীর সংরক্ষণে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী তীরে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির সংকট ও বন্যা পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনার কথাও জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমিতে নির্মিতব্য এ ইনস্টিটিউটে প্রশাসনিক ও একাডেমিক ভবনের পাশাপাশি আবাসিক হোস্টেল এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা থাকবে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ নিয়ে গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিই হবে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ইকবাল হোসেইন। এছাড়া বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করীম রনি, সালাহউদ্দিন আইয়ুবী, মো. শওকত হোসেন সরকার, ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, হাসান উদ্দিন সরকার, শরফ উদ্দিন চৌধুরী, মো. ইসরাইল হাওলাদার, মো. নূরুল করিম, মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।