Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

মুদাফা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার

Posted on June 26, 2026June 26, 2026 by Deshdarponbd

গাজীপুর প্রতিনিধি:

গত ২৫ জুন ২০২৬ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্ট ও ক্ষয়ক্ষতির বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme