Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন হাজী ফয়সাল আহমেদ রুবেল

Posted on May 27, 2026 by Deshdarponbd

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাজী ফয়সাল আহমেদ রুবেল, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, গাজীপুর সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবক দল নেতা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র ঈদের আনন্দ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। সকলের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

এসময় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন প্রত্যাশা করেন।

শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”

✨ ঈদ মোবারক ✨

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme