
দেশ দর্পণ ডেস্ক:
আজ ১৫ মে ২০২৬ ইং, সাতাইশ আল-জামিয়াতুর রাব্বানিয়া রশিদুল উলুম মাদ্রাসায় এক হৃদয়স্পর্শী ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় “আল-কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ (রুবেল)।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র কোরআনের সবক প্রদান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় হাজী ফয়সাল আহমেদ (রুবেল) বলেন,
“ইসলামী শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানই নয়, এটি মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক জীবনের পথ দেখায়। কোরআনের শিক্ষায় আলোকিত প্রজন্মই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠন করতে পারে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে দ্বীনি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে হাজী ফয়সাল আহমেদ (রুবেল) মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।