Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

সরকারি নির্দেশনা উপেক্ষা: সন্ধ্যা ৬টার পরও খোলা মার্কেট-শপিংমল

Posted on April 4, 2026 by দেশ-দর্পণ

দেশ দর্পণ অনলাইন ডেস্ক:

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ হওয়ার কথা ছিল। তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্দেশনা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে সন্ধ্যার পরেও স্বাভাবিকভাবে বেচাকেনা চলছে।

রাজধানীর নিউ মার্কেট ঘুরে দেখা যায়, সন্ধ্যা ৬টার পরও ক্রেতাদের ভিড় রয়েছে। দোকানগুলোতে জ্বালানো রয়েছে সব লাইট এবং স্বাভাবিকভাবেই চলছে কেনাবেচা। ব্যবসায়ীরা জানান, এখনো মালিক সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা না আসায় তারা দোকান খোলা রেখেছেন।

ক্রেতা-বিক্রেতার মতামত:

ক্রেতারা বলছেন, জ্বালানি সাশ্রয়ে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক। তবে মার্কেট যদি সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করা হয়, তাহলে অফিস সময়ের সঙ্গে সমন্বয় করে আগেই কেনাকাটা করতে হবে।

অন্যদিকে ব্যবসায়ীরা জানান, সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে চলতে তারা প্রস্তুত। তবে সামনে পহেলা বৈশাখ থাকায় অনেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছেন।

মালিক সমিতির বক্তব্য:

ঢাকা নিউ মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সুযোগ থাকলে বাজারের ভারসাম্য বজায় রাখা সম্ভব।

সমিতির আহ্বায়ক এম ডি মকবুল সরদার বলেন, শুক্রবার কোনো সিদ্ধান্ত কার্যকর না হলেও শনিবার (৪ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশের চিত্র:

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাত ৮টার দিকে দোকান বন্ধের জন্য মাইকিং করতে দেখা গেছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme